Krishna.mobi - fast, clean Vedabase reading Library

Search

Jump to facet filters
CC Ādi 14.1
কথঞ্চন স্মৃতে যস্মিন্ দুষ্করং সুকরং ভবেৎ । বিস্মৃতে বিপরীতং স্যাৎ শ্রীচৈতন্যং নমামি তম্ ॥ ১ ॥
CC Ādi 14.2
জয় জয় শ্রীচৈতন্য, জয় নিত্যানন্দ। জয়াদ্বৈতচন্দ্র, জয় গৌরভক্তবৃন্দ ॥ ২ ॥
CC Ādi 14.3
প্রভুর কহিল এই জন্মলীলা–সূত্র । যশোদা–নন্দন যৈছে হৈল শচীপুত্র ॥ ৩॥
CC Ādi 14.4
সংক্ষেপে কহিল জন্মলীলা–অনুক্রম । এবে কহি বাল্যলীলা–সূত্রের গণন ॥ ৪ ॥
CC Ādi 14.5
বন্দে চৈতন্যকৃষ্ণস্য বাল্যলীলাং মনোহরাম্ । লৌকিকীমপি তামীশ–চেষ্টয়া বলিতান্তরাম্ ॥ ৫॥
CC Ādi 14.6
বাল্যলীলায় আগে প্রভুর উত্তান শয়ন । পিতা–মাতায় দেখাইল চিহ্ন চরণ ॥ ৬ ॥
CC Ādi 14.7
গৃহে দুই জন দেখি লঘুপদ–চিহ্ন । তাহে শোভে ধ্বজ, বজ, শঙ্খ, চক্র, মীন ॥ ৭ ॥
CC Ādi 14.8
দেখিয়া দোঁহার চিত্তে জন্মিল বিস্ময় । কার পদচিহ্ন ঘরে, না পায় নিশ্চয় ॥ ৮ ॥
CC Ādi 14.9
মিশ্র কহে,—বালগোপাল আছে শিলা–সঙ্গে । তেঁহো মূর্তি হঞা ঘরে খেলে, জানি, রঙ্গে ॥ ৯ ॥
CC Ādi 14.10
সেই ক্ষণে জাগি’ নিমাই করয়ে ক্রন্দন । অঙ্কে লঞা শচী তাঁরে পিয়াইল স্তন ॥ ১০ ॥
CC Ādi 14.11
স্তন পিয়াইতে পুত্রের চরণ দেখিল । সেই চিহ্ন পায়ে দেখি’ মিশ্রে বোলাইল ॥ ১১ ॥
CC Ādi 14.12
দেখিয়া মিশ্রের হইল আনন্দিত মতি । গুপ্তে বোলাইল নীলাম্বর চক্রবর্তী ॥ ১২ ॥
CC Ādi 14.13
চিহ্ন দেখি’ চক্রবর্তী বলেন হাসিয়া । লগ্ন গণি’ পূর্বে আমি রাখিয়াছি লিখিয়া ॥ ১৩ ॥
CC Ādi 14.14
বত্রিশ লক্ষণ—মহাপুরুষ–ভূষণ । এই শিশু অঙ্গে দেখি সে সব লক্ষণ ॥ ১৪ ॥
CC Ādi 14.15
পঞ্চদীর্ঘঃ পঞ্চসূক্ষ্মঃ সপ্তরক্তঃ ষড়ুন্নতঃ । ত্ৰিহ্রস্ব–পৃথু–গম্ভীরো দ্বাত্রিংশল্লক্ষণো মহান্ ॥ ১৫ ॥
CC Ādi 14.16
নারায়ণের চিহ্নযুক্ত শ্রীহস্ত–চরণ । এই শিশু সর্ব লোকে করিবে তারণ ॥ ১৬ ॥
CC Ādi 14.17
এই ত’ করিবে বৈষ্ণব–ধর্মের প্রচার । ইহা হৈতে হবে দুই কুলের নিস্তার ॥ ১৭ ॥
CC Ādi 14.18
মহোৎসব কর, সব বোলাহ ব্রাহ্মণ । আজি দিন ভাল,—করিব নামকরণ ॥ ১৮ ॥
CC Ādi 14.19
সর্বলোকের করিবে ইহঁ ধারণ, পোষণ । ‘বিশ্বম্ভর’ নাম ইহার,—এই ত’ কারণ ॥ ১৯ ॥
CC Ādi 14.20
শুনি’ শচী–মিশ্রের মনে আনন্দ বাড়িল । ব্রাহ্মণ–ব্রাহ্মণী আনি’ মহোৎসব কৈল ॥ ২০ ॥