Search
Jump to facet filters
CC Ādi 1.85-86
ব্রজে যে বিহরে পূর্বে কৃষ্ণ–বলরাম । কোটি সূর্যচন্দ্র জিনি দোঁহার নিজধাম ॥ ৮৫ ॥ সেই দুই জগতেরে হইয়া সদয় । গৌড়দেশে পূর্ব–শৈলে করিল …
CC Ādi 1.87
শ্রীকৃষ্ণচৈতন্য আর প্রভু নিত্যানন্দ । যাঁহার প্রকাশে সর্ব জগৎ আনন্দ ॥ ৮৭ ॥
CC Ādi 1.88-89
সূর্যচন্দ্র হরে যৈছে সব অন্ধকার । বস্তু প্রকাশিয়া করে ধর্মের প্রচার ॥ ৮৮ ॥ এই মত দুই ভাই জীবের অজ্ঞান– । তমোনাশ করি’ …
CC Ādi 1.90
অজ্ঞান–তমের নাম কহিয়ে ‘কৈতব’ । ধর্ম–অর্থ–কাম–মোক্ষ–বাঞ্ছা আদি সব ॥ ৯০ ॥
CC Ādi 1.91
ধর্মঃ প্রোজ্ঝিতকৈতবোঽত্র পরমো নির্মৎসরাণাং সতাং বেদ্যং বাস্তবমত্র বস্তু শিবদং তাপত্রয়োন্মূলনম্ । শ্রীমদ্ভাগবতে মহামুনিকৃতে কিংবাপরৈরীশ্বরঃ সদ্যো হৃদ্যবরুধ্যতেঽত্র কৃতিভিঃ শুশ্রূষুভিস্তৎক্ষণাৎ ॥ ৯১ ॥
CC Ādi 1.92
তার মধ্যে মোক্ষবাঞ্ছা কৈতবপ্রধান । যাহা হৈতে কৃষ্ণভক্তি হয় অন্তর্ধান ॥ ৯২ ॥
CC Ādi 1.93
“প্র–শব্দেন মোক্ষাভিসন্ধিরপি নিরস্তঃ” ইতি ॥ ৯৩ ॥
CC Ādi 1.94
কৃষ্ণভক্তির বাধক—যত শুভাশুভ কর্ম । সেহ এক জীবের অজ্ঞানতমো–ধর্ম ॥ ৯৪ ॥
CC Ādi 1.95
যাঁহার প্রসাদে এই তমো হয় নাশ । তমো নাশ করি’ করে তত্ত্বের প্রকাশ ॥ ৯৫ ॥
CC Ādi 1.96
তত্ত্ববস্তু—কৃষ্ণ, কৃষ্ণভক্তি, প্রেমরূপ । নাম–সংকীর্তন—সর্ব আনন্দস্বরূপ ॥ ৯৬ ॥
CC Ādi 1.97
সূর্য চন্দ্র বাহিরের তমঃ সে বিনাশে । বহির্বস্তু ঘট–পট–আদি সে প্রকাশে ॥ ৯৭ ॥
CC Ādi 1.98
দুই ভাই হৃদয়ের ক্ষালি’ অন্ধকার । দুই ভাগবত–সঙ্গে করান সাক্ষাৎকার ॥ ৯৮ ॥
CC Ādi 1.99
এক ভাগবত বড়—ভাগবত–শাস্ত্র । আর ভাগবত—ভক্ত ভক্তি–রস–পাত্র ॥ ৯৯ ॥
CC Ādi 1.100
দুই ভাগবত দ্বারা দিয়া ভক্তিরস । তাঁহার হৃদয়ে তাঁর প্রেমে হয় বশ ॥ ১০০ ॥
CC Ādi 1.101
এক অদ্ভুত—সমকালে দোঁহার প্রকাশ । আর অদ্ভুত—চিত্তগুহার তমঃ করে নাশ ॥ ১০১ ॥
CC Ādi 1.102
এই চন্দ্র সূর্য দুই পরম সদয় । জগতের ভাগ্যে গৌড়ে করিলা উদয় ॥ ১০২ ॥
CC Ādi 1.103
সেই দুই প্রভুর করি চরণ বন্দন । যাঁহা হইতে বিঘ্ননাশ অভীষ্টপূরণ ॥ ১০৩ ॥
CC Ādi 1.104
এই দুই শ্লোকে কৈল মঙ্গল–বন্দন । তৃতীয় শ্লোকের অর্থ শুন সর্বজন ॥ ১০৪ ॥
CC Ādi 1.105
বক্তব্য–বাহুল্য, গ্রন্থ–বিস্তারের ডরে । বিস্তারে না বর্ণি, সারার্থ কহি অল্পাক্ষরে ॥ ১০৫ ॥
CC Ādi 1.106
“মিতঞ্চ সারঞ্চ বচো হি বাগ্মিতা” ইতি ॥ ১০৬ ॥