Krishna.mobi - fast, clean Vedabase reading Library

Search

Jump to facet filters
CC Ādi 1.107
শুনিলে খণ্ডিবে চিত্তের অজ্ঞানাদি দোষ । কৃষ্ণে গাঢ় প্রেম হবে, পাইবে সন্তোষ ॥ ১০৭ ॥
CC Ādi 1.108-109
শ্রীচৈতন্য–নিত্যানন্দ–অদ্বৈত–মহত্ত্ব । তাঁর ভক্ত–ভক্তি–নাম–প্রেম–রসতত্ত্ব ॥ ১০৮ ॥ ভিন্ন ভিন্ন লিখিয়াছি করিয়া বিচার । শুনিলে জানিবে সব বস্তুতত্ত্বসার ॥ ১০৯ ॥
CC Ādi 1.110
শ্রীরূপ–রঘুনাথ–পদে যার আশ । চৈতন্যচরিতামৃত কহে কৃষ্ণদাস ॥ ১১০ ॥
CC Ādi 2.1
শ্রীচৈতন্যপ্রভুং বন্দে বালোঽপি যদনুগ্রহাৎ । তরেন্নানামতগ্রাহব্যাপ্তং সিদ্ধান্তসাগরম্‌ ॥ ১ ॥
CC Ādi 2.2
কৃষ্ণোৎকীর্তনগাননর্তনকলাপাথোজনি–ভ্রাজিতা সদ্ভক্তাবলিহংসচক্রমধুপশ্রেণীবিহারাস্পদম্‌ । কর্ণানন্দিকলধ্বনির্বহতু মে জিহ্বামরুপ্রাঙ্গণে শ্রীচৈতন্যদয়ানিধে তব লসল্লীলাসুধাস্বর্ধুনী ॥ ২ ॥
CC Ādi 2.3
জয় জয় শ্রীচৈতন্য জয় নিত্যানন্দ । জয়াদ্বৈতচন্দ্র জয় গৌরভক্তবৃন্দ ॥ ৩ ॥
CC Ādi 2.4
তৃতীয় শ্লোকের অর্থ করি বিবরণ । বস্তু–নির্দেশরূপ মঙ্গলাচরণ ॥ ৪ ॥
CC Ādi 2.5
যদদ্বৈতং ব্রহ্মোপনিষদি তদপ্যস্য তনুভা য আত্মান্তর্যামী পুরুষ ইতি সোঽস্যাংশবিভবঃ । ষড়ৈশ্বর্যেঃ পূর্ণো য ইহ ভগবান্‌ স স্বয়ময়ং ন চৈতন্যাৎ কৃষ্ণাজ্জগতি পরতত্ত্বং পরমিহ ॥ …
CC Ādi 2.6
ব্রহ্ম, আত্মা, ভগবান্‌—অনুবাদ তিন । অঙ্গপ্রভা, অংশ, স্বরূপ—তিন বিধেয়–চিহ্ন ॥ ৬ ॥
CC Ādi 2.7
অনুবাদ আগে, পাছে বিধেয় স্থাপন । সেই অর্থ কহি, শুন শাস্ত্র–বিবরণ ॥ ৭ ॥
CC Ādi 2.8
স্বয়ং ভগবান্‌ কৃষ্ণ, বিষ্ণু–পরতত্ত্ব । পূর্ণজ্ঞান পূর্ণানন্দ পরম মহত্ত্ব ॥ ৮ ॥
CC Ādi 2.9
‘নন্দসুত’ বলি’ যাঁরে ভাগবতে গাই । সেই কৃষ্ণ অবতীর্ণ চৈতন্যগোসাঞি ॥ ৯ ॥
CC Ādi 2.10
প্রকাশবিশেষে তেঁহ ধরে তিন নাম । ব্রহ্ম, পরমাত্মা আর স্বয়ং–ভগবান্‌ ॥ ১০ ॥
CC Ādi 2.11
বদন্তি তত্তত্ত্ববিদস্তত্ত্বং যজ্‌জ্ঞানমদ্বয়ম্‌ । ব্রহ্মেতি পরমাত্মেতি ভগবানিতি শব্দ্যতে ॥ ১১ ॥
CC Ādi 2.12
তাঁহার অঙ্গের শুদ্ধ কিরণ–মণ্ডল । উপনিষৎ কহে তাঁরে ব্রহ্ম সুনির্মল ॥ ১২ ॥
CC Ādi 2.13
চর্মচক্ষে দেখে যৈছে সূর্য নির্বিশেষ । জ্ঞানমার্গে লৈতে নারে কৃষ্ণের বিশেষ ॥ ১৩ ॥
CC Ādi 2.14
যস্য প্রভা প্রভবতো জগদণ্ডকোটি– কোটিষ্বশেষবসুধাদিবিভূতিভিন্নম্‌ । তদ্‌ব্রহ্ম নিষ্কলমনন্তমশেষভূতং গোবিন্দমাদিপুরুষং তমহং ভজামি ॥ ১৪ ॥
CC Ādi 2.15
কোটী কোটী ব্রহ্মাণ্ডে যে ব্রহ্মের বিভূতি । সেই ব্রহ্ম গোবিন্দের হয় অঙ্গকান্তি ॥ ১৫ ॥
CC Ādi 2.16
সেই গোবিন্দ ভজি আমি, তেহোঁ মোর পতি । তাঁহার প্রসাদে মোর হয় সৃষ্টিশক্তি ॥ ১৬ ॥
CC Ādi 2.17
মুনয়ো বাতবসনাঃ শ্রমণা ঊর্ধ্বমন্থিনঃ । ব্রহ্মাখ্যং ধাম তে যান্তি শান্তাঃ সন্ন্যাসিনোঽমলাঃ ॥ ১৭ ॥