Krishna.mobi - fast, clean Vedabase reading Library

Search

Jump to facet filters
CC Ādi 2.18
আত্মান্তর্যামী যাঁরে যোগশাস্ত্রে কয় । সেহ গোবিন্দের অংশ বিভূতি যে হয় ॥ ১৮ ॥
CC Ādi 2.19
অনন্ত স্ফটিকে যৈছে এক সূর্য ভাসে । তৈছে জীবে গোবিন্দের অংশ প্রকাশে ॥ ১৯ ॥
CC Ādi 2.20
অথবা বহুনৈতেন কিং জ্ঞাতেন তবার্জুন । বিষ্টভ্যাহমিদং কৃৎস্নমেকাংশেন স্থিতো জগৎ ॥ ২০ ॥
CC Ādi 2.21
তমিমমহমজং শরীরভাজাং হৃদি হৃদি ধিষ্ঠিতমাত্মকল্পিতানাম্‌ । প্রতিদৃশমিব নৈকধার্কমেকং সমধিগতোঽস্মি বিধূতভেদমোহঃ ॥ ২১ ॥
CC Ādi 2.22
সেইত’ গোবিন্দ সাক্ষাচ্চৈতন্য গোসাঞি । জীব নিস্তারিতে ঐছে দয়ালু আর নাই ॥ ২২ ॥
CC Ādi 2.23
পরব্যোমেতে বৈসে নারায়ণ নাম । ষড়ৈশ্বর্যপূর্ণ লক্ষ্মীকান্ত ভগবান্ ॥ ২৩ ॥
CC Ādi 2.24
বেদ, ভাগবত, উপনিষৎ, আগম । ‘পূর্ণতত্ত্ব’ যাঁরে কহে, নাহি যাঁর সম ॥ ২৪ ॥
CC Ādi 2.25
ভক্তিযোগে ভক্ত পায় যাঁহার দর্শন । সূর্য যেন সবিগ্রহ দেখে দেবগণ ॥ ২৫ ॥
CC Ādi 2.26
জ্ঞানযোগমার্গে তাঁরে ভজে যেই সব । ব্রহ্ম–আত্মারূপে তাঁরে করে অনুভব ॥ ২৬ ॥
CC Ādi 2.27
উপাসনা–ভেদে জানি ঈশ্বর–মহিমা । অতএব সূর্য তাঁর দিয়ে ত’ উপমা ॥ ২৭ ॥
CC Ādi 2.28
সেই নারায়ণ কৃষ্ণের স্বরূপ–অভেদ । একই বিগ্রহ, কিন্তু আকার–বিভেদ ॥ ২৮ ॥
CC Ādi 2.29
ইহোঁত দ্বিভুজ, তিঁহো ধরে চারি হাত । ইহোঁ বেণু ধরে, তিঁহো চক্রাদিক সাথ ॥ ২৯ ॥
CC Ādi 2.30
নারায়ণস্ত্বং ন হি সর্বদেহিনা– মাত্মাস্যধীশাখিললোকসাক্ষী । নারায়ণোঽঙ্গং নরভূ–জলায়না– ত্তচ্চাপি সত্যং ন তবৈব মায়া ॥ ৩০ ॥
CC Ādi 2.31
শিশু বৎস হরি’ ব্রহ্মা করি অপরাধ । অপরাধ ক্ষমাইতে মাগেন প্রসাদ ॥ ৩১ ॥
CC Ādi 2.32
তোমার নাভিপদ্ম হৈতে আমার জন্মোদয় । তুমি পিতা–মাতা, আমি তোমার তনয় ॥ ৩২ ॥
CC Ādi 2.33
পিতা–মাতা বালকের না লয় অপরাধ । অপরাধ ক্ষম, মোরে করহ প্রসাদ ॥ ৩৩ ॥
CC Ādi 2.34
কৃষ্ণ কহেন—ব্রহ্মা, তোমার পিতা নারায়ণ । আমি গোপ, তুমি কৈছে আমার নন্দন ॥ ৩৪ ॥
CC Ādi 2.35
ব্রহ্মা বলেন, তুমি কি না হও নারায়ণ । তুমি নারায়ণ—শুন তাহার কারণ ॥ ৩৫ ॥
CC Ādi 2.36
প্রাকৃতাপ্রাকৃত–সৃষ্ট্যে যত জীবরূপ । তাহার যে আত্মা তুমি মূল–স্বরূপ ॥ ৩৬ ॥
CC Ādi 2.37
পৃথ্বী যৈছে ঘটকুলের কারণ আশ্রয় । জীবের নিদান তুমি, তুমি সর্বাশ্রয় ॥ ৩৭ ॥