Krishna.mobi - fast, clean Vedabase reading Library
Read more...We will miss you, dear Ekanatha Prabhu! We are very grateful for everything you have done!

Search

Jump to facet filters
CC Ādi 4.91
কিম্বা, ‘সর্বলক্ষ্মী’—কৃষ্ণের ষড়্‌বিধ ঐশ্বর্য । তাঁর অধিষ্ঠাত্রী শক্তি—সর্বশক্তিবর্য ॥ ৯১ ॥
CC Ādi 4.92
সর্ব–সৌন্দর্য–কান্তি বৈসয়ে যাঁহাতে । সর্বলক্ষ্মীগণের শোভা হয় যাঁহা হৈতে ॥ ৯২ ॥
CC Ādi 4.93
কিংবা ‘কান্তি’–শব্দে কৃষ্ণের সব ইচ্ছা কহে । কৃষ্ণের সকল বাঞ্ছা রাধাতেই রহে ॥ ৯৩ ॥
CC Ādi 4.94
রাধিকা করেন কৃষ্ণের বাঞ্ছিত পূরণ। ‘সর্বকান্তি’–শব্দের এই অর্থ বিবরণ ॥ ৯৪ ॥
CC Ādi 4.95
জগৎমোহন কৃষ্ণ, তাঁহার মোহিনী । অতএব সমস্তের পরা ঠাকুরাণী ॥ ৯৫ ॥
CC Ādi 4.96
রাধা—পূর্ণশক্তি, কৃষ্ণ—পূর্ণশক্তিমান্‌ । দুই বস্তু ভেদ নাই, শাস্ত্র–পরমাণ ॥ ৯৬ ॥
CC Ādi 4.97
মৃগমদ, তার গন্ধ—যৈছে অবিচ্ছেদ । অগ্নি, জ্বালাতে—যৈছে কভু নাহি ভেদ ॥ ৯৭ ॥
CC Ādi 4.98
রাধাকৃষ্ণ ঐছে সদা একই স্বরূপ । লীলারস আস্বাদিতে ধরে দুইরূপ ॥ ৯৮ ॥
CC Ādi 4.99-100
প্রেমভক্তি শিখাইতে আপনে অবতরি । রাধা–ভাব–কান্তি দুই অঙ্গীকার করি’ ॥ ৯৯ ॥ শ্রীকৃষ্ণচৈতন্যরূপে কৈল অবতার। এই ত’ পঞ্চম শ্লোকের অর্থ পরচার ॥ ১০০ …
CC Ādi 4.101
ষষ্ঠ শ্লোকের অর্থ করিতে প্রকাশ । প্রথমে কহিয়ে সেই শ্লোকের আভাষ ॥ ১০১ ॥
CC Ādi 4.102
অবতরি’ প্রভু প্রচারিল সংকীর্তন । এহো বাহ্য হেতু, পূর্বে করিয়াছি সূচন ॥ ১০২ ॥
CC Ādi 4.103
অবতারের আর এক আছে মূখ্যবীজ । রসিকশেখর কৃষ্ণের সেই কার্য নিজ ॥ ১০৩ ॥
CC Ādi 4.104
অতি গূঢ় হেতু সেই ত্রিবিধ প্রকার । দামোদরস্বরূপ হৈতে যাহার প্রচার ॥ ১০৪ ॥
CC Ādi 4.105
স্বরূপ–গোসাঞি—প্রভুর অতি অন্তরঙ্গ । তাহাতে জানেন প্রভুর এসব প্রসঙ্গ ॥ ১০৫ ॥
CC Ādi 4.106
রাধিকার ভাব–মূর্তি প্রভুর অন্তর । সেই ভাবে সুখ–দুঃখ উঠে নিরন্তর ॥ ১০৬ ॥
CC Ādi 4.107
শেষলীলায় প্রভুর কৃষ্ণবিরহ–উন্মাদ । ভ্রমময় চেষ্টা, আর প্রলাপময় বাদ ॥ ১০৭ ॥
CC Ādi 4.108
রাধিকার ভাব যৈছে উদ্ধবদর্শনে । সেই ভাবে মত্ত প্রভু রহে রাত্রিদিনে ॥ ১০৮ ॥
CC Ādi 4.109
রাত্রে প্রলাপ করে স্বরূপের কণ্ঠ ধরি’ । আবেশে আপন ভাব কহয়ে উঘাড়ি’ ॥ ১০৯ ॥
CC Ādi 4.110
যবে যেই ভাব উঠে প্রভুর অন্তর । সেই গীতি–শ্লোকে সুখ দেন দামোদর ॥ ১১০ ॥
CC Ādi 4.111
এবে কার্য নাহি কিছু এসব বিচারে । আগে ইহা বিবরিব করিয়া বিস্তারে ॥ ১১১ ॥